Last Updated:
রামনবমীর দিন অশান্তি মামলায় জামিন পেলেন প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকিল আলি। সাকিল আলিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত।
এনআইএ-র রামনবমীর দিন উত্তেজনা মামলায় জামিন পেলেন অপরূপা পোদ্দারের স্বামী সাকিল আলি। অপরূপা পোদ্দারের স্বামী সাকিল আলিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত।
আদালতের নির্দেশ, ১৫ দিনে এক বার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সেই সঙ্গে রাজ্যের বাইরেও যেতে পারবেন না সাকিল আলি। ১০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। এর পাশাপাশি আরও যে সব শর্তগুলো মানতে হবে, তার মধ্যে রয়েছে, ১৫ দিন অন্তর তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। সেই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরেও যেতে পারবেন না সাকিল। এই ঘটনায় কেসের মেরিটের ভিত্তিতে জামিন মঞ্জুর করেছে আদালত দাবি সাকিলের আইনজীবীর।
ঘটনাচক্রে এই মামলার অন্য অভিযুক্তরা জামিনে আছেন এবং এখনও পর্যন্ত চার্জশিট জমা দেয়নি এনআইএ। কিন্তু সাকিল আলিকে এনআইএ দুবার ডেকেছিল, তিনি হাজিরা দিয়েছেন। তদন্তে সহযোগিতা করেছেন বলে দাবি করেন শাকিলের আইনজীবী। সেই সঙ্গে সাকিল অসুস্থ, তিনি ক্যান্সার সাসপেকডেট, চিকিৎসা চলছে।
এনআইএ-র তরফে অবশ্য জামিনের বিরোধিতা করা হয়। এনআইএ আইনজীবী জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান। কিন্তু দুই পক্ষের সওয়াল জবাব শেষে শাকিলের জামিন মঞ্জুর করে আদালত।
গত মঙ্গলবার ২০২৩ সালের হিংসার ঘটনা হুগলির কাউন্সিলর শাকিল আলিকে গ্রেফতার করে এনআইএ৷ শুধু তাই নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বেরনোর পরে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান তাঁর সাংসদ স্ত্রী অপরূপা পোদ্দার। পুলিশকে হেনস্থা করার অভিযোগে অপরূপার বিরুদ্ধে মামলা রুজু করে শ্রীরামপুর থানা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
