Last Updated:
Digital Bidhansabha: প্রশিক্ষকের ভূমিকায় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও ছিলেন। এই বিশেষ শিবিরে এসেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভাকে 100 % ডিজিটাইজড করার কথা জানান কিরেন রিজুজু।
কলকাতা: শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেও হাজির হয়েছেন সব দলের বিধায়কেরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সংসদ বিষযক মন্ত্রী কিরেন রিজিজুও৷ এদিন প্রশিক্ষণ পর্বের পাশাপাশি, বিধানসভাকে ১০০ শতাংশ ডিজিটাইসড কথা জানান তিনি৷
এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘‘এবার এক ক্লিকেই হবে মুশকিল আসান। পশ্চিমবঙ্গ বিধানসভাকে ১০০% ডিজিটাইজড করা হবে। তার জন্য সবধরনের আর্থিক ও অন্যান্য সহযোগিতা করা হবে। ইতিমধ্যেই আমার দফতরের সাথে মউ স্বাক্ষর হয়েছে। দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মউ স্বাক্ষরের দিন উপস্থিত ছিলেন।’’
তিনি জানান, ‘‘ বাংলার পুরোনো বিধানসভা এটা। এই পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এবার আসবে e vidhan, one nation one application। এর ফলে সমস্ত বিধানসভার সদস্য যাবতীয় বিষয় সম্পর্কে এক ক্লিকেই জানতে পারবেন। আর কাউকে হন্যে হয়ে জানার জন্য কালঘাম ছোটাতে হবে না।’’
এদিন নিউটাউন কনভেনশন সেন্টারে হয় বিধায়কদের পাঠশালা। বিধায়কদের প্রশিক্ষণ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলার বিধায়ক, মন্ত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, বিধায়কদের ক্লাস নেন ৭ রাজ্যের বিধানসভার স্পিকারও।
তিনি জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে এ ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হবে৷ বিষয়টিকে স্বাগত জানান উপস্থিত বিধায়কেরা৷ এটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন অনেকে৷
Jul 04, 2026 12:20 AM IST
