Last Updated:
Ketan Agarwal Murder Case: কেতন হত্যা তদন্তে নতুন মোড়, সিয়া গোয়েলকে নিয়ে বাড়িতে তল্লাশি পুলিশের! সামনে এল একাধিক ভাইরাল ভিডিও।
পুণে: হাইপ্রোফাইল কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত সিয়া গোয়ালকে পুণের মার্কেট ইয়ার্ড এলাকার তাঁর বাড়িতে নিয়ে যায় পুণে গ্রামীণ পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে মামলার সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য প্রমাণ সংগ্রহ করা হয়। তল্লাশি শেষে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে সিয়া গোয়েল মধ্যমা প্রদর্শন করেন এবং অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গ্রেফতারের পর থেকেই সিয়া গোয়েলকে ঘিরে একাধিক পুরনো ভিডিও সামনে এসেছে। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে একটি নাইটক্লাবে ফোনে উত্তপ্ত কথোপকথন করতে দেখা যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘পহলে চিট করতা হ্যায়, ফির কল করতা হ্যায়।’ যদিও পুলিশ এই ভিডিওর সঙ্গে হত্যা মামলার কোনও যোগসূত্রের কথা এখনও জানায়নি এবং এটিকে প্রমাণ হিসেবেও উল্লেখ করেনি।
Pune, Maharashtra: Siya Goyal, accused in the Ketan Agarwal murder case, was taken by Pune Rural Police to her Market Yard residence for investigation. After the investigation was completed, while leaving the house, Siya Goyal allegedly made obscene gestures and showed the middle… pic.twitter.com/mHnQKlfRrq
— IANS (@ians_india) July 2, 2026
অন্য একটি ভিডিওতে সিয়া গোয়েলকে সহ-অভিযুক্ত চেতন চৌধুরীর সঙ্গে একটি ক্যাফেতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। আরও একটি ভাইরাল ভিডিওতে তাঁদের একটি ক্রিকেট ম্যাচ একসঙ্গে দেখতে দেখা যায়। ঘটনাগুলি কথিতভাবে কেতন আগরওয়ালের মৃত্যুর কয়েক দিন আগের। তবে এই ভিডিওগুলির প্রমাণমূল্য এখনও পুলিশ নিশ্চিত করেনি।
তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা হত্যার কয়েক দিন আগে একটি পাহাড়ি এলাকায় কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরিকল্পনার মহড়াও দিয়েছিল। তদন্তে কল রেকর্ড, ডিলিট হওয়া চ্যাট, লোকেশন ডেটা এবং ফরেন্সিক বিশ্লেষণের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি দুই অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষা ও গেইট অ্যানালিসিসের অনুমতিও চেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিয়ার বাড়িতে তল্লাশির সময় এমন কিছু পোশাক উদ্ধার হয়েছে, যা কেতন আগরওয়ালের মৃত্যুর দিন পরা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। উল্লেখ্য, ২৬ বছর বয়সি পুণের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল ১৮ জুন লোহাগড় দুর্গে একটি পাহাড়ের খাদে পড়ে মারা যান। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে করা হলেও পরে পুনে গ্রামীণ পুলিশের দাবি, এটি পূর্বপরিকল্পিত খুন। তদন্তে অভিযোগ, কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী ভবিষ্যতের পথে কেতনকে বাধা মনে করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
Kolkata,West Bengal
