কেন প্রতিদিন বদলে যায় সোনার দাম?সোনার দাম প্রতিদিন একাধিক দেশীয় ও আন্তর্জাতিক কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, আমদানি শুল্ক ও সরকারের নীতিগত সিদ্ধান্ত—এসবই সোনার দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। পাশাপাশি দেশের অভ্যন্তরে চাহিদা ও জুয়েলারি বাজারের পরিস্থিতিও দামের পরিবর্তনের অন্যতম কারণ। এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতি এবং বিভিন্ন ভূ-রাজনৈতিক ঘটনাও সোনার দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। তাই প্রতিদিন সোনার দামে কিছু না কিছু পরিবর্তন দেখা যায়।
