Last Updated:
গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলায় নিহত হন ৮৬ বছর বয়সি আয়াতোল্লাহ খামেনেই এবং তাঁর পরিবারের একাধিক সদস্যের৷
ইজরায়েলের হামলায় মৃত্যুর প্রায় চার মাস পর অবশেষে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে৷ গত শুক্রবার থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি বড় শহরে৷
যদিও খামেনেইয়ের এই শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করেই আরও হাজার হাজার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখছে ইরান৷ ইতিমধ্যেই প্রায় ৩০০০ কবর খুঁড়ে তৈরি রাখা হয়েছে বলেও খবর৷
খামেনেইয়ের শেষকৃত্যকে কেন্দ্র করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে জার্মান সংবাদপত্র ওয়েল্ট-এ৷ ইরানের রেড ক্রেসেন্ট এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা সংগঠনের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি মহম্মদ রেজা আরেফকে পাঠানো একটি গোপন চিঠিকে উদ্ধৃত করেই এই দাবি করা হয়েছে৷ ওই চিঠিতে উপরাষ্ট্রপতিকে জানানো হয়েছে খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামবে, তার জেরেই ১৫০০ থেকে ৩০০০ মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকছে৷
ইরানে এই মুহূর্তে তীব্র গরম৷ প্রতিদিনই তাপমাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে৷ এই অসহনীয় গরমের ভিতরে খামেনেইয়ের শেষকৃত্যে অংশ নিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা বা ভিড়কে কেন্দ্র করে বড়সড় কোনও বিপর্যয় ঘটতে পারেই বলেই ধারণা ইরানের আধিকারিকদের৷
তেহরান পুরসভার এক কর্মী ওয়েল্ট সংবাদপত্রকে জানিয়েছেন, তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে ইতিমধ্যেই কয়েক হাজার কবর খুঁ়়ড়ে রাখা হয়েছে৷ ওই কর্মীর কথায়, যাঁরা বিষয়টি সম্পর্কে সেই আধিকারিকরা বলছেন, ৩০০০ মৃত্যু হলে তা স্বাভাবিক বলেই ধরতে হবে৷ এই প্রচণ্ড গরমের মধ্যে অত মানুষ রাস্তায় নামলে কী হবে কেউ জানে না৷
এই ধরনের বিপর্যয় সত্যিই ঘটলে মৃতদেহের যথাযথ ব্যবস্থাপনা এবং নিখোঁজদের সন্ধান করার জন্য আলাদা বাহিনীও প্রস্তুত রাকা হচ্ছে৷ প্রায় একসপ্তাহ ধরে খামেনেইয়ের শেষকৃত্যের অনুষ্ঠান চলবে৷ আগামী বৃহস্পতিবার উত্তর পশ্চিম ইরানে নিজের জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে খামেনেইকে৷
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস-এর কুর্দ বাহিনীর কম্যান্ডার কাসেম সোলেইমানির৷ কারমান শহরে সোলেইমানির শেষকৃত্যে যোগ দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষ৷ শেষ পর্যন্ত প্রবল ভিড়ের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় মৃত্যু হয় ৫৬ জনের৷ আহত হন ২০০ জনের বেশি৷ সেই ঘটনার থেকে শিক্ষা নিয়েই ইরান এবার আগে থেকে প্রস্তুত থাকছে বলে মনে করা হচ্ছে৷
Kolkata,West Bengal
Jul 04, 2026 10:10 PM IST
