নয়াদিল্লি: প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য ঘিরে থমথমে গোটা দেশ। সেই আবহেই ফের ইরানকে হুমকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, ইরানে বাকি নেতাস্থানীয় যাঁরা বেঁচে আছেন, এক তুড়িতে তাঁদেরও শেষ করে দিতে পারেন তিনি। (Donald Trump on Ali Khamenei)
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেই এবং তাঁর পরিবারের সদস্যরা। মৃত্যু হয়েছে খামেনেইয়ের ১৪ মাসের নাতনিরও। প্রায় চার মাস পর, ইরানে তাঁদের শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হয়েছে। বিভিন্ন শহর হয়ে মাশাদে সমাধিস্থ করা হবে খামেনেইকে। (Ali Khamenei Funeral)
Trump on Iran: We knocked the hell out of Iran. They’re dying to settle. They want to settle so badly. We gave them a week off for a funeral because we’re nice. It’s true. pic.twitter.com/2RVfvaUG3d
— Imtiaz Mahmood (@ImtiazMadmood) July 5, 2026
শেষযাত্রায় খামেনেইকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন লক্ষ লক্ষ মানুষ। বুক চাপড়ে, মাথা ঠুকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে বহু মানুষকে। গোটা বিশ্বের নজর যখন সেদিকে, সেই সময় কটাক্ষ ছুড়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমি তো হতবাক। আমি তো ভাবতাম, মানুষ ওঁকে ঘৃণা করেন। হতে পারে নকল চোখের জল।”
এর পরই ইরানকে ফের হুমকি দেন ট্রাম্প। বলেন, “ওরা সবাই রয়েছে ওখানে। এক একবারে সকলকে শেষ করে দিতে পারি। কিন্তু তা করব না আমরা, কারণ সেক্ষেত্রে সমঝোতা করার কেউ থাকবে না। ওরা সমঝোতার জন্য ভিক্ষা চাইছে।”
দীর্ঘ ৩৬ বছর ইরান শাসন করেছেন খামেনেই। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তাঁর মৃত্যুর পরই যুদ্ধ নেমে আসে পশ্চিম এশিয়ায়। সেই যুদ্ধের দরুণই এতদিন শেষকৃত্য আটকে ছিল। শেষ পর্যন্ত ৪ জুলাই, আমেরিকা সৃষ্টির ২৫০তম পূর্তির দিনই বেছে নেওয়া হয় শেষকৃত্য শুরুর জন্।।
খামেনেইয়কে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় নেমে এসেছেন লক্ষ লক্ষ মানুষ। সেখানে প্রতিশোধ, বদলার দাবি জানিয়ে স্লোগানও শোনা গিয়েছে। বিশেষ করে নজর কেড়েছে খামেনেইয়ের পাশে রাখা তাঁর নাতনির ছোট্ট কফিনটি। সেই আবহেই কটাক্ষ ছুড়ে দিলেন ট্রাম্প। তবে আপাতত ইরানে হামলার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ইরানকে দুরমুশ করে ছেড়েছি। মিটমাটের জন্য মরিয়া ওরা। এক সপ্তাহ দিয়েছি শেষকৃত্যের জন্য। কারণ আমরা ভাল মানুষ। এটা সত্য়।”
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র