আইনি বিবাহ সারলেন, আমির খান (Aamir Khan) ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা, গৌরী স্প্রাত (Gauri Spratt)। ২৫ বছরের আলাপ আমির এবং গৌরীর, তবে তাঁদের প্রেমের সম্পর্ক ২ বছরের। ২ বছর সম্পর্কে থাকার পরে, বিবাহের সিদ্ধান্ত নেন আমির এবং গৌরী।

একটি ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ সেরেছেন আমির এবং গৌরী, উপস্থিত ছিলেন ২ পরিবারের লোকজন, খুব ঘনিষ্ঠ কিছু বন্ধু। এছাড়াও ছিলেন, আমিরের প্রাক্তন স্ত্রী ও সন্তানরাও। অভিনেতা আগেই জানিয়েছিলেন, তিনি আড়ম্বর নয়, ঘরোয়া আয়োজনেই বিয়ে করবেন।

আমির খান ১৯৬৫ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন। সেই অনুযায়ী, তাঁর বয়স ৬১ বছর। তাঁর থেকে কত ছোট তাঁর স্ত্রী গৌরী? জানেন কী?

১৯৭৮ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন গৌরী স্প্রাত, হিসেব অনুযায়ী তাঁর বয়স ৪৮ বছর। দুজনের মধ্যে ১৪ বছরের বয়সের পার্থক্য রয়েছে।

আমিরের ৩ সন্তান রয়েছে, অন্যদিকে ৭ গৌরীও বিবাহিত ছিলেন। তাঁরও বিচ্ছেদ হয়ে গিয়েছে। গৌরীর একটি ৭ বছরের ছেলেও রয়েছে। আমির ও গৌরীর বিয়ের আসরে উপস্থিত ছিলেন আমিরের ২ সন্তান এবং গৌরীর ৭ বছরের ছেলেও।

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পরে, গৌরীর সঙ্গে ফের যোগাযোগ হয় আমিরের। গৌরী রুপোলি পর্দার মানুষ নন, তবে আমিরের সূত্রে এখন বলিউডর বিভিন্ন পরিচিত মুখেদের বাড়িতে ও পার্টিতে যাতায়াত রয়েছে।

আমির আগেই বলেছিলেন, গৌরী তাঁর পুরনো বন্ধু, মাঝে দীর্ঘদিন তাঁদের যোগাযোগ ছিল না। এর মাঝে বিয়ে হয়েছে আমিরের, বিয়ে হয়ে গিয়েছিল গৌরীরও। তাঁর সন্তানও রয়েছে। তবে পরে গৌরীর বিচ্ছেদ হয়ে যায়।

প্রথমে রিনা এবং তারপরে কিরণের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় আমিরের। এরপরে তাঁর ফের আলাপ হয় গৌরীর সঙ্গে। বেশ কিছুদিন সম্পর্কের পরে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির এবং গৌরী।

সদ্যই আমি জানিয়েছিলেন, তিনি ও গৌরী খুব একটা বিলাসবহুল বিয়ে চাইছেন না। সেই কারণেই, নিজেদের বাড়িতে, একেবারে ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে বিয়ে সারলেন আমির এবং গৌরী।

প্রকাশ্যে এসেছে আমির ও গৌরীর বিবাহের একটি ছবি এবং একাধিক ভিডিও। সেখানে আইনি বিবাহের শেষে, একসঙ্গে নাচ করতে দেখা যায় আমির এবং গৌরীকে।
Published at : 06 Jul 2026 12:14 AM (IST)