অ্যাসোশিয়েশন ফর ডিমোক্রাটিক রিফর্মস-মাই নেতা, ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী রচনা বন্দ্যোপাধ্যায় ক্লাস ১২ পাশ৷ ২০২৪-এ লোকসভা নির্বাচনে তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির পরিমাণ, সব কিছুর নথি জমা দেন৷ সেখান থেকে জানা গিয়েছে যে, দ্বাদশ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন রচনা৷ তারপর কলেজে ভর্তি হলেও, মডেলিং এবং অভিনয়ের চাপে তা শেষ করতে পারেননি৷
