বেশি টেক-হোম স্যালারির কী ক্ষতি?PF-এ কম টাকা জমা রেখে প্রতি মাসে বেশি বেতন হাতে পাওয়া ভবিষ্যতের জন্য ভাল সিদ্ধান্ত নাও হতে পারে।Promore Fintech Private Limited-এর ডিরেক্টর নিশা সাংঘভি উদাহরণ দিয়ে বলেন, ধরুন আপনার বেসিক বেতন ৫০,০০০ টাকা। এতদিন ১২% হিসেবে প্রতি মাসে আপনার EPF অ্যাকাউন্টে ৬,০০০ টাকা জমা পড়ত। কিন্তু নতুন নিয়মে যদি আপনি শুধুমাত্র বাধ্যতামূলক ১,৮০০ জমা করেন, তাহলে আপনার টেক-হোম স্যালারি সঙ্গে সঙ্গে ৪,২০০ টাকা বেড়ে যাবে।কিন্তু এই ৪,২০০ টাকা যদি প্রতি মাসে EPF-এ জমা থাকত, তাহলে ৮.২৫% সুদের হারে ২৫ বছরে প্রায় ৪১-৪২ লক্ষ টাকার অবসর তহবিল তৈরি হতে পারত।
