কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আগামী দুই-তিন দিন পর্যন্ত এই অস্থির আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
