Last Updated:
CPIM Minakshi Mukherjee: কোচবিহারের শীতলকুচিতে নিহত মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে ডিম হামলার মুখে পড়লেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। হামলার জেরে তাঁর গাড়ির কাঁচ ডিমের হলদে কুসুমে মাখামাখি হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং দোষীদের গ্রেফতারির দাবিতে মাঝরাস্তায় অনড় অবস্থান নেন মীনাক্ষী।
শীতলকুচি, কোচবিহার: আজকাল বঙ্গ রাজনীতিতে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ডিম থেরাপি’। এতদিন ধরে দেখা যাচ্ছিল, তৃণমূলের ছোট-বড় নেতারা যেখানেই যাচ্ছেন, তাঁদের লক্ষ্য করে ডিম ছোঁড়া হচ্ছে। কিন্তু এবার এই তালিকায় যুক্ত হল এক্কেবারে নতুন এক নাম, সিপিআইএমের বড় নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়! সবাই তো অবাক! সবার মনে একটাই প্রশ্ন, তৃণমূল নেতাদের ছেড়ে হঠাৎ মীনাক্ষীর দিকে কেন ডিম ছোঁড়া হল?
আজ, মঙ্গলবার মীনাক্ষী মুখোপাধ্যায় কোচবিহারের শীতলকুচিতে গিয়েছিলেন। সেখানকার নিহত মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে যখন তিনি ফিরছিলেন, ঠিক তখনই ঘটে এই কাণ্ড। শীতলকুচি বাজারের কাছে তাঁর গাড়ির বহর লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক ডিম! মীনাক্ষী গাড়ির ভিতরে থাকায় তাঁর গায়ে কোনও ডিম লাগেনি ঠিকই, কিন্তু তাঁর গাড়ির কাঁচ ডিমের হলদে কুসুমে একেবারে মাখামাখি হয়ে যায়।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
