দশদিনব্যাপী এই আন্তর্জাতিক সংগীত শিবিরে অংশগ্রহণকারীরা শুধু শিল্পী নন, তাঁরা একে অপরের শিক্ষকও। প্রত্যেকে নিজের দেশের লোকসংগীত শেখান, সম্মিলিতভাবে মহড়া দেন এবং পরে বিভিন্ন মঞ্চে পরিবেশন করেন। সেই মঞ্চেই অঙ্কিতা ও বিপাসনা পরিবেশন করেন দুই পর্বের একটি বিশেষ সংগীত। প্রথম অংশে ছিল কিংবদন্তি নেপালি শিল্পী অরুণা লামার অমর গান ‘পোহর সাল’, যা জীবনের সংগ্রাম, সময়ের প্রবাহ এবং আশার বার্তা বহন করে। দ্বিতীয় অংশে তাঁরা নিজেদের সৃষ্ট একটি মৌলিক কম্পোজিশন পরিবেশন করেন, যেখানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত, পাশ্চাত্য ধারা এবং পাহাড়ি লোকসঙ্গীতের অপূর্ব মেলবন্ধন দেখা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
