*কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়লেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
