Last Updated:
Ghurni Clay Dolls GI Tag: রাজা কৃষ্ণচন্দ্র রায় ও গোপাল ভাঁড়ের স্মৃতিবিজড়িত শহর কৃষ্ণনগরের মুকুটে জুড়ল নতুন পালক। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পালের হাত ধরে দীর্ঘ লড়াইয়ের পর আন্তর্জাতিক জিআই স্বীকৃতি পেল ঘূর্ণির ঐতিহ্যবাহী মাটির পুতুল। এই ঐতিহাসিক অর্জনের ফলে বিশ্ববাজারে নকল পুতুলের কালোবাজারি বন্ধ হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্পীদের অর্থনৈতিক বিকাশ ঘটবে।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: পুতুল নেবেন গো…..পুতুল! সাবিকি এই ডাক আজ পেল আন্তর্জাতিক জিআই স্বীকৃতি। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শহর কৃষ্ণনগর, কাল্পনিক গোপাল ভাঁড়ের ইতিকথা এবং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব সবমিলিয়ে নদিয়ার অন্যতম স্থান শহর কৃষ্ণনগর। তবে শিল্পত্রের অভাব নেই এই কৃষ্ণনগর শহরে। কৃষ্ণনগর ঘূর্ণির মোড় থেকে শুরু করে আনাচে কানাচে রয়েছে কত শিল্পীর শিল্পকলা, যার অন্যতম মাটির পুতুল। শিল্পীদের হাতে তৈরি মাটির পুতুল পাড়ি দেয় গোটা পৃথিবীর বিভিন্ন দেশে। নদিয়ার কৃষ্ণনগর শহরের অন্যতম ঘূর্ণির মোড়, যেখানে শিল্পীদের হাতের মাটির তৈরি পুতুল কথা বলে। আকৃতিতে বুঝে উঠতে পারবেন না সত্যিই কি মাটি দিয়ে তৈরি। শিল্পীর হাতের জাদুতে একের পর এক পুতুল যেন মনে হবে জীবন্ত দাঁড়িয়ে রয়েছে। ঘূর্ণির মোড় শিব তলার অন্যতম শিল্পী সুবীর পাল যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, এবার তার হাতের জাদুতে কৃষ্ণনগরের শিল্পীরা পেলেন আন্তর্জাতিক জিআই স্বীকৃতি।
এ বিষয়ে মৃৎশিল্পী সুবীর পাল জানান, “আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, কারণ জিআই স্বীকৃতি পাওয়ার জন্য অনেক লড়াই করেছি, আজ দু’চোখের স্বপ্ন পূরণ হল। এই জিআই স্বীকৃতি পাওয়ার কারণে মৃৎশিল্পী দেব পুতুলের চাহিদা আরও বাড়বে। আন্তর্জাতিক বাজারে এবার থেকে কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি পুতুলে থাকবে জিআই ট্যাগ। একদিকে যেমন শিল্পীদের পরিচিতি বাড়বে, অন্যদিকে মুনাফা হবে ব্যবসায়।”
Nadia,West Bengal