Last Updated:
মহারাষ্ট্রের ১৭ বছর বয়সি এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষপান করে সেই নিজেকে শেষ করে বলে জানা গিয়েছে, সুইসাইট নোটে সে তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে।
মহারাষ্ট্রের অমরাবতী জেলার ১৭ বছর বয়সি এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষপান করে সেই আত্মহত্যা করে বলে জানা গিয়েছে, মৃত্যুর আগে সে একটি চিরকুট লিখে যায়, যাতে সে তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে।
চিরকুটে সে জানিয়েছে, এই যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হলে তার বাবাকে যে সামাজিক কলঙ্ক ও মানসিক যন্ত্রণার মুখে পড়তে হতে পারে, তা নিয়ে সে চিন্তিত ছিল, তাই এই পথ বেছে নিয়েছে। বিষপানের পর তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিরকুটে সে জানিয়েছে, প্রধান অভিযুক্তের সঙ্গে তার প্রায় ১০ মাসের সম্পর্ক ছিল। কিশোরীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সে ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলে।
চিঠিটিতে তাঁর বাবার প্রতি উদ্বেগ এবং এই ঘটনার ফলে বাবার যে মানসিক যন্ত্রণা হতে পারে বলে তিনি আশঙ্কা করেছিল, তারও প্রতিফলন ছিল। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ওই কিশোরী লিখেছে, “আমি আমার বাবার ওপর কোনো ধরনের মানসিক চাপ সৃষ্টি করতে পারি না…”
প্রেমিক ছাড়াও ওই তরুণী আরও তিনজনের নাম উল্লেখ করেছেন—তাঁর প্রেমিকের এক বন্ধু এবং নিজের দুই বান্ধবী—যাদের বিরুদ্ধে তিনি ধর্ষণের ঘটনায় সহায়তা করার অভিযোগ এনেছেন। পুলিশ এই চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। এই নিয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
