Last Updated:
Lok Adalat: বছরের চারবারের বিশেষ উদ্যোগেই মিলল বড় সাফল্য। বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতে আয়োজিত আইনি পরিষেবা কমিটির লোক আদালতে একদিনেই মিটে গেল হাজারের উপর মামলা। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ব্যাঙ্ক ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর বকেয়া কিংবা ট্রাফিক চালানের মতো ছোটখাটো সমস্যাগুলোর দ্রুত সমাধান মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন খাতড়াবাসী। মোট চারটি বিশেষ বেঞ্চের মাধ্যমে যেমন সাধারণ মানুষের মামলার চাপ কমল, তেমনই সরকারি কোষাগারে জমা পড়ল বিপুল পরিমাণ বকেয়া অর্থ।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: আদালতেই উঠল বকেয়া ৪১ লক্ষ টাকা। মিটে গেল হাজারের উপর মামলা। ঘটনাটি ঘটল বাঁকুড়ায়। এক বছরে চারবার হয় এমন কাজ। জেনে নিন, কী হয়েছে। খাতড়া মহকুমা আদালতে হল লোক আদালত। আর এই একদিনের লোক আদালতেই নিষ্পত্তি হল ১ হাজার ৮৩৪টি মামলা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন ছোটখাটো মামলা, ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত সমস্যা, মোটর দুর্ঘটনা মামলা, ট্রাফিক চালান এবং অন্যান্য বিষয় নিয়ে বহু মানুষ এদিন আদালতে উপস্থিত হন। খাতড়া মহকুমা বা তালুক আইনি পরিষেবা কমিটির উদ্যোগে এই লোক আদালতের আয়োজন করা হয়। খাতড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তাদের মামলা দ্রুত নিষ্পত্তির আশায় এখানে আসেন।
খাতড়া মহকুমা আইনি পরিষেবা কমিটির সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান, এদিন মোট ৩ হাজার ৫৩৯টি মামলা লোক আদালতে তোলা হয়। তার মধ্যে ১ হাজার ৮৩৪টি মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলা মেটানোর মাধ্যমে প্রায় ৪১ লক্ষ টাকা আদায় হয়েছে। মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে চারটি বেঞ্চ গঠন করা হয়। প্রতিটি বেঞ্চে ছিলেন একজন বিচারক এবং দুজন করে আইনজীবী। তাদের উপস্থিতিতেই সমঝোতার মাধ্যমে বহু মামলার নিষ্পত্তি করা হয়।
Bankura,Bankura,West Bengal
Lok Adalat: মামলার পাহাড় কমাতে ম্যাজিকের মতো কাজ! বিনা খরচে বাঁকুড়ায় একদিনের লোক আদালতে নিষ্পত্তি হাজারের বেশি মামলার, আদায় ৪১ লক্ষ টাকা