তিনি বলেন,” আমি রেল দফতরের প্রতিমন্ত্রী থাকার সময় মুর্শিদাবাদ জেলায় ‘সেল’ এবং রেলের যৌথ উদ্যোগে রেলের একটি কোচ তৈরির ফ্যাক্টরি করার কথা ছিল। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। রাজ্যে এখন ডবল ইঞ্জিনের সরকার। তাদের হাতে জমি, তাদের হাতে ‘সেল’। মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ নেন তাহলে মুর্শিদাবাদ জেলায় রেলের কোচ ফ্যাক্টরি তৈরি হলে এই জেলার চেহারা, ভূগোল, অর্থনীতি সব পাল্টে যাবে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রীকেও অবগত করেছি।”
