ক্যাশ টাকার উৎসের প্রমাণ রাখা কি জরুরি?হ্যাঁ, অবশ্যই।যদিও নগদ রাখার কোনও সীমা নেই, তবে আপনার কাছে থাকা টাকার বৈধ উৎসের প্রমাণ থাকা অত্যন্ত জরুরি।অর্থাৎ—এই টাকা কোথা থেকে এসেছে, তার স্পষ্ট তথ্য আপনার কাছে থাকতে হবে।যদি কোনও সম্পত্তি বিক্রি করে টাকা পেয়ে থাকেন, তাহলে সেই সংক্রান্ত নথি সংরক্ষণ করুন।ব্যবসা, বেতন বা অন্য বৈধ আয়ের মাধ্যমে টাকা পেলে তারও প্রমাণ রাখা উচিত।ভারতের আইনে বাড়িতে নগদ টাকা রাখা অপরাধ নয়, তবে সেই টাকার উৎস সম্পর্কে প্রয়োজন হলে জবাব দিতে সক্ষম হতে হবে।
