Last Updated:
Kolkata High Court: ইডির বক্তব্য হল, ‘‘ইডির তরফে তৃণমূলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি।মাত্র তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। আদালতে ED-র সওয়াল ছিল,’তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি।আমরা মাত্র ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছি। বাকি অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকা আছে, সেটা দিয়েই তো দৈনন্দিন কাজকর্ম চলতে পারে।’’
কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল৷ তবে, তৃণমূলের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়েই পাল্টা প্রশ্ন তুললেন ইডির আইনজীবী৷ কালীঘাট শিবিরের আদৌ এই মামলা করার এক্তিয়ার আছে কি না, তা-ই এদিন সওয়াল করেন ইডির আইনজীবী৷ ইডির আইনজীবী এসভি রাজুর সওয়াল, তৃণমূল যে এই মামলা করেছে তার authorisation letter কোথায়? কার অনুমোদনের ভিত্তিতে তারা এই মামলা করেছে? মামলার শুনানি হওয়ার আগে authorisation কী আছে দেখানোর দাবি তোলা হয় কেন্দ্রীয় সংস্থার তরফে৷
তখন, কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্তের উদ্দেশে বিচারপতি কৃষ্ণ রাও প্রশ্ন করেন, ‘‘authorisation কী আছে? কীসের অধিকারের ভিত্তিতে মামলা?’’ ইডির আইনজীবীর আরও বক্তব্য ছিল, দলের সংবিধান নিয়ে আসুক মামলাকারী। তারপরেই তা নিয়ে আসার জন্য সময় চান কালীঘাট তৃণমূলের আইনজীবী।
মামলা ঘিরে প্রশ্ন একটাই৷ কালীঘাট তৃণমূলের দৈনন্দিন খরচের জন্য ইডির ফ্রিজ করা অ্যাকাউন্ট খুলবে? দলের প্রতীক থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবেতেই নিজেদের অধিকার দাবি করেছে ঋতব্রত শিবির। এই পরিস্থিতিতে কয়েকশো কোটি টাকা-সহ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়। তার বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট।
ওই মামলায় খানিক স্বস্তি অবশ্য পেয়েছে তৃণমূল৷ দলের দৈনন্দিন খরচ চালানোর জন্য স্পেশাল অফিসারের অনুমতিক্রমে তিনটি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়ে অনুমতি মিলেছে আদালতের৷
তারপরেই ইডির ব্যাঙ্ক ফ্রিজ করা নিয়ে আদালতে নতুন মামলা করেছে আদি তৃণমূল৷ জানা গিয়েছে, অন্তবর্তী নির্দেশ দানের প্রয়োজনীয় শুনানি শেষ। শীঘ্রই অন্তর্বতী নির্দেশ দান করা হবে বলে জানিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
নিম্ন আদালতে আলিপুর আদালতের নির্দেশ নিয়ে সওয়াল করতে চাইলেও সাময়িক ভাবে তা খারিজ করে আদালত। প্রসঙ্গত, ৭ জুলাই আলিপুর আদালত একমাসের জন্য তৃণমূল কংগ্রেসের গঠিত নতুন কার্যকরি কমিটি (ঋতব্রতপন্থীদের) কাজে কারোর নাকগলানোর উপরে অন্তবর্তী নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ সেই নির্দেশ নিয়ে এদিন সওয়াল করতে চায় ঋতব্রত তৃণমূল৷
