Nadia Rath Yatra 2026: রাস, ঝুলন বা জন্মাষ্টমীর মতো শান্তিপুরের রথযাত্রার ইতিহাসও প্রাচীন। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ রঘুনাথ। বড়গোস্বামী বাড়ির আড়াইশো বছরেরও বেশি পুরনো রথে পদ্মাসনে আসীন। গোঁফধারী, ধুতি ও চাদর পরিহিত সবুজ রঙের কাঠের রঘুনাথ মূর্তি দেখা যায় রথে। বিশেষ বড় কাঠের রঘুনাথের বিগ্রহকে রথে তোলার প্রথা চালু হয়েছিল।