Last Updated:
জনপ্রিয় নায়িকা হলেই তো হল না, সমাজের প্রতি তাঁর একটা দায়বদ্ধতা থাকে৷ কিন্তু সেখানেই একেবার ডাহা ফেল করলেন অভিনেত্রী৷
মুম্বই: শিক্ষা সংস্কারক এবং জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক, নিট (NEET) পরীক্ষায় অনিয়মের জন্য জবাব চেয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপি-র নেতৃত্বাধীন একটি প্রতিবাদের সমর্থনে ২৮শে জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন। দীর্ঘ ২১ দিন অনশন করার পর, আদালতের নির্দেশে দিল্লি পুলিশ তাঁকে যন্তরমন্তর থেকে তুলে নিয়ে গিয়ে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করেছে। তার আগে পর্যন্ত সোনমের স্বাস্থ্য নিয়ে সকলে চিন্তিত ছিলেন৷
এই খবর নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি, বহু বলিউড তারকা তাঁর সমর্থনে এগিয়ে আসেন৷ আর সেই সময় প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন চেনেনই না সোনম ওয়াংচুককে৷
শনিবার গোয়ায় একটি অনুষ্ঠানে সোনম ওয়াংচুকের অনশন ধর্মঘট নিয়ে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের তুতো বোন এবং বিগ বস ১৭-এর প্রতিযোগী মান্নারা চোপড়া অপ্রস্তুত হয়ে পড়েন। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।
অনুষ্ঠানটির একটি ভিডিও, যা অনলাইনে ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় ফটোগ্রাফাররা মানারাকে সোনম ওয়াংচুকের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইছেন । তাঁকে বেশ হতবাক দেখাচ্ছিল এবং এরপর তিনি বলেন, “আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
আরও প্রশ্ন আসতে থাকলে, অভিনেত্রী বিভ্রান্ত দৃষ্টিতে শিব থাকারের দিকে তাকিয়ে বললেন, “কী? আমি জানি না, দুঃখিত,” এবং আর কোনও কথা না বলে সেখান থেকে চলে গেলেন।
মন্নারা চোপড়া কে?
তেলুগু সিনেমায় কাজ করার আগে মন্নারা চোপড়া ২০১৪ সালে ‘জিদ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। বিগ বস ১৭-এ অংশ নেওয়ার পর তিনি আরও ব্যাপক জনপ্রিয়তা পান, যেখানে মুনাওয়ার ফারুকীর সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং সহ-প্রতিযোগীদের সঙ্গে ঘন ঘন বিবাদ তাকে পুরো সিজন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিল।
সম্প্রতি, দিল্লির জন্তর মন্তরে সমাজকর্মী সোনম ওয়াংচুকের চলমান অনশন নিয়ে কয়েকদিন ধরে চলা অনলাইন বিতর্কের পর আমির খান প্রতিক্রিয়া জানিয়েছেন । তাঁর ‘থ্রি ইডিয়টস’ ছবির সহ-অভিনেতা ওমি বৈদ্য, যিনি চতুরের ভূমিকায় অভিনয় করেছিলেন, ওয়াংচুকের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর এই আলোচনাটি গতি পায়। সাম্প্রতিক একটি অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলতে গিয়ে আমির স্পষ্ট করে বলেন যে ‘থ্রি ইডিয়টস’-এর প্রধান চরিত্র (ফুংসুখ ওয়াংডু) ওয়াংচুক দ্বারা অনুপ্রাণিত ছিল না। তিনি বলেন যে ছবিটি তৈরির সময় তিনি, পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজাত জোশী কেউই ওয়াংচুককে চিনতেন না। এই স্পষ্টীকরণের পাশাপাশি অভিনেতা ওয়াংচুকের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁকে অনশন ভাঙার জন্য অনুরোধ করেন।
Kolkata,West Bengal
