IMD Rain Alert: দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ ও দফায় দফায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বিভিন্ন জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের তীব্র আশঙ্কা করা হচ্ছে। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।