*রিসর্টের মধ্যে রয়েছে, অত্যাধুনিক মানের সুইমিং পুল, জিম, বোটিংয়ের ব্যবস্থা, কনফারেন্স হল, একাধিক ইনডোর স্পোর্টসের ব্যবস্থা। এমনকি ওই রিসর্টে আছে একটি মিউজিয়ামও। এমনকি রিসর্টে আসা প্রতিটি পর্যটকদের প্রাইভেসি দিকে সজাগ দৃষ্টি রয়েছে রিসর্টের দায়িত্বে থাকা কর্মচারীদের। ফলে এই রিসর্টে যে সানি লিওনি উঠেছিলেন, তা বাইরে কোথাও প্রকাশ হয়ে হয়নি। যদিও এই লাক্সারি রিসর্টে সানি লিওনি কতদিন ছিলেন তা অবশ্য জানা যায়নি। এমনকি আদৌ তিনি এসেছিলেন কিনা, তা রিসর্টের অনেকেই বলতে পারেননি, কারণ এতটাই গোপনীয়তা বজায় ছিল। মন্দারমণির এই রিসর্টে থাকা আর পাঁচজন ছাপোষা মধ্যবিত্ত বাঙালির পক্ষে সম্ভব নয়।
