Last Updated:
Paddy Cultivation: অতিরিক্ত জল, সময় ও শ্রমিকের দিন শেষ! বীজতলা ছাড়াই জমি প্রস্তুত করে সরাসরি বীজ বুনে ধান চাষের ‘DSR’ প্রযুক্তি শেখাচ্ছে মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। প্রযুক্তিনির্ভর এই ব্যবহারে চাষিদের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনই বাড়বে ধান ফলনের পরিমাণ।
মালদহ, জিএম মোমিন: গতানুগতিক পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে উদ্যোগী হল মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্র। ধান চাষে ডাইরেক্ট সিডেড রাইস বা সরাসরি বীজ বপন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে কৃষি বিজ্ঞান কেন্দ্র ক্যাম্পাসে ধান চাষ করা হয়েছে। বর্ষা শুরু হতেই জেলাজুড়ে ধান চাষের প্রস্তুতি শুরু হয়েছে। সাধারণত ধান চাষে প্রথমে বীজতলায় চারা তৈরি করে পরে মূল জমিতে তা রোপণ করতে হয়। এতে অতিরিক্ত শ্রমিক, প্রচুর জল এবং সময়ের প্রয়োজন হয়। এই সমস্যার সমাধান হিসেবেই ডিএসআর পদ্ধতিকে সামনে আনছেন কৃষি বিশেষজ্ঞরা।
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড. দূষ্য়ান্ত কুমার রাঘব জানান, “এই পদ্ধতিতে ধানের চারা আলাদাভাবে তৈরি করতে হয় না। গম চাষের মতোই জমি প্রস্তুত করে সরাসরি মূল জমিতে নির্দিষ্ট দূরত্বে বীজ বপন করা হয়। ফলে শ্রম, সময় ও উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে এবং দ্রুত উন্নত মানের ফলন পাওয়ার সম্ভাবনা বাড়ে।”
Maldah,West Bengal