Last Updated:
Unique Business Idea: রেজিন আর্ট এবং হ্যান্ডমেড জুয়েলারি তৈরির মাধ্যমে নিজে স্বনির্ভর হওয়ার দিশা। এলাকার বহু গৃহবধূ ও কলেজ ছাত্রীদের উপার্জনের নতুন দিশা দেখছেন। মাত্র ১৫০ টাকা থেকে শুরু হওয়া এই শিল্পের এখন ব্যাপক চাহিদা। বাড়িতে বসেই এই হস্তশিল্পের কাজ শিখে মোটা টাকা আয় করা সম্ভব।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বর্তমান দিনে মানুষের রুচি ও চাহিদাতে এসেছে বদল। কাঠের বা কাচের ফ্রেমে প্রিয় মুহূর্তের ছবিকে শুধু আটকে রাখা নয়, সারাজীবনের জন্য তা সংরক্ষণের এক নতুন দিশা দেখিয়েছে রেজিন। বিয়ের প্রিয় ফুলের মালা, গাছকৌটো বা যে কোনও প্রিয় স্মৃতি আজীবন সুরক্ষিত রাখা যাবে সামান্য খরচে। আর বাড়িতে বসেই খুব অল্প উপকরণ দিয়ে এই কাজ করা সম্ভব।
সম্প্রতি বেলদার এক যুবতী নিজে যেমন এই ব্যবসা শুরু করেছেন, ঠিক তেমনই সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তা অন্যদেরও শিখিয়ে দিচ্ছেন। তাঁর হাত ধরে স্বনির্ভর হচ্ছেন এলাকার অন্যান্য গৃহবধূ থেকে শুরু করে কলেজ ছাত্রীরা। সোনার গয়না ছেড়ে এখন অধিকাংশ নারীই ঝুঁকছেন হ্যান্ডমেড জুয়েলারির দিকে। বাজারে এখন হাতে তৈরি কাস্টমাইজড গয়নার বেশ কদর। এর পাশাপাশি রেজিন আর্ট জুয়েলারির চাহিদাও চোখে পড়ার মত। প্রিয় মুহূর্তের ছবি বা পছন্দের জিনিস সংরক্ষণের ইচ্ছে সকলেরই থাকে।
আরও পড়ুন:
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকার বাসিন্দা শ্রাবণী দে বেশ কয়েক মাস ধরে এই কাজই করছেন নিপুণভাবে। শুধু নিজে স্বনির্ভর হচ্ছেন তা নয়, গ্রামীণ মহিলাদের এই কাজ শিখিয়ে রোজগারের এক নতুন পথ দেখাচ্ছেন তিনি। শ্রাবণী রেজিন ও বিভিন্ন রং ব্যবহার করে নানা ধরনের নজরকাড়া জিনিস তৈরি করছেন। তাঁর তৈরি সামগ্রীর মধ্যে রয়েছে কানের দুল, গলার হার, চাবির রিং এবং বিশেষ ধরনের ফটো ফ্রেম। এই ফ্রেমগুলিতে গ্রাহকরা তাঁদের প্রিয় জিনিস দীর্ঘদিনের জন্য অক্ষত অবস্থায় সংরক্ষণ করে রাখতে পারেন।
আরও পড়ুন:
বর্তমান দিনে এই রেজিনের ব্যবহার ক্রমশ বাড়ছে। রেজিন দিয়ে তৈরি এই জিনিসগুলির ন্যূনতম দাম শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে। এরপর প্রতিটি জিনিসের নকশা ও গ্রাহকের কাস্টমাইজেশনের উপর দাম নির্ভর করে। সাধারণ মহিলাদের জন্য শ্রাবণীর এই উদ্যোগ সত্যিই খুব ভাল। গৃহস্থালির অন্যান্য কাজের পাশাপাশি বাড়িতে বসেই সামান্য রেজিন ও রং দিয়ে যে অনায়াসে উপার্জন করা সম্ভব, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছেন বাখরাবাদের এই যুবতী।
Paschim Medinipur,West Bengal
Unique Business Idea: ঘরে বসে নিশ্চিত আয়, তরুণীর নয়া বিজনেস মডেলে ঝড়ের গতিতে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! শিখে নিন ভাগ্যের চাকা ঘোরানোর সিক্রেট