Last Updated:
গতকাল কলকাতার পর আজ নিট প্রশ্নফাঁস বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পটনা৷ ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ছিল ছাত্র আন্দোলন৷
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানএ দিন দুপুরেই আন্দোলনকারী ছাত্রদের দাবি মতো পদত্যাগ করেছেন তিনি৷
এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই ইস্তফার কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর৷ বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা৷
নিট আন্দোলনকারীদের অন্যান্য দাবিগুলি মেনে নেওয়া হলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছিল কেন্দ্রীয় সরকার৷ আন্দোলনকারীদের নিজে ভিডিও বার্তা দিয়ে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর দিল্লির বিক্ষোভ কিছুটা প্রশমিত হলেও দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছিল বিক্ষোভ৷ আজও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিহারের রাজধানী পটনা৷
বিস্তারিত আসছে…৷
Kolkata,West Bengal
