তাই এই ধরনের প্রতারণা এড়াতে প্রত্যেক উপভোক্তার উচিত নিজের তথ্য নিয়মিত যাচাই করা। প্রকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় হল বেনিফিশিয়ারি আইডি (Beneficiary ID)। এই আইডির মাধ্যমে সরকারি পোর্টালে লগইন করে উপভোক্তা নিজের নাম, ঠিকানা, ছবি, জিও-ট্যাগ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরসহ সমস্ত তথ্য মিলিয়ে দেখতে পারবেন।
