কী বলছেন বিশেষজ্ঞরা?
জেপি মরগ্যান-সহ একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতে, আগামী দিনে সোনার দামে আরও বড় পতন হতে পারে। তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটর ইঙ্গিত দিচ্ছে যে জানুয়ারির সর্বোচ্চ স্তর থেকে সোনার দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে।
বিশেষজ্ঞদের অনুমান, ২০২৬ সালের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ২,৭৮০ ডলার পর্যন্ত নেমে আসতে পারে। যদিও জেপি মরগ্যান এবং গোল্ডম্যান স্যাকসের (Goldman Sachs) অন্য কিছু পূর্বাভাসে বলা হয়েছে, সোনার দাম ৩,৮০০ থেকে ৪,০০০ ডলার প্রতি আউন্সের মধ্যে থাকতে পারে।
