*তবে অগাস্টে কারা টাকা পাবেন? আর কারা চলে যাবেন বাতিলের তালিকায়? সেই উত্তর বারে বারেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের মন্ত্রীরা। সরকারি চাকরি যারা করেন, যারা সরকারি পেনশন পান বা যারা ইনকাম ট্যাক্স দেন, তারা এই যোজনার টাকা পাবেন না কোনওভাবেই। দ্বিতীয়বার কিস্তি দেওয়ার আগে ২৬ লক্ষ নাম বাদ গিয়েছিল প্রাপকদের তালিকা থেকে, তাদের মধ্যে অনেকেই এই উপরের তালিকায় ছিলেন। ফলে এবারেও যারা উপরোক্ত তালিকায় থাকবেন, তাদের নাম বাতিল হয়ে যাবে, এই প্রকল্পের টাকা পাবেন।
