Last Updated:
Solid Waste Management: যেখানে বেশিরভাগ সরকারি কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র নানা জটিলতায় মাঝপথেই থমকে যায়, সেখানে ভিন্ন নজির গড়ল হাওড়ার সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত। টানা পাঁচ বছরের প্রচেষ্টায় প্রায় ৫০০ পরিবারের আবর্জনাকে সম্পদে রূপান্তর করে এখন আয়ের মুখ দেখার পথে এই প্রকল্প।
হাওড়া, রাকেশ মাইতি: কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণে সফলতার পথে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের এসডব্লিউএম প্রজেক্ট! জেলায় আর পাঁচটি প্রকল্প কেন্দ্রকে পথ দেখাচ্ছে সাঁকরাইল। দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য প্রক্রিয়াকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশ মতোই গ্রাম ও শহর, উভয় স্থানে বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। কিন্তু প্রকল্প তৈরি হওয়ার পরে নানা সমস্যার সম্মুখীন। ফলে মাঝপথেই থমকে যাওয়ার উপক্রম কেন্দ্রগুলিতে। প্রচুর কাঁচামাল অর্থাৎ বর্জ্যের যোগান থাকলেও বর্জ্য নিয়ন্ত্রণ করে তা থেকে সার উৎপাদন এবং অপচনশীল আলাদা করে সামগ্রী বাজারজাত করে প্রকল্পে থেকে অর্থ উপার্জন মোটেও সহজ নয়।
সাঁকরাইল প্রক্রিয়াকরণ কেন্দ্র গত প্রায় পাঁচ বছরে সাবলীল ভাবে এগিয়ে চলেছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় প্রায় ৫০০ পরিবার রয়েছে। যে সমস্ত পরিবার থেকে আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। বিস্তীর্ণ এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে সেগুলিকে প্রক্রিয়াকরণ করে হয় সার উৎপাদন। বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি আবর্জনা নিয়ন্ত্রণ করে এলাকাবাসীকে সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রকল্প। সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত বিগত প্রায় ৪-৫ বছর বর্জ্য প্রক্রিয়াকরণ করে সার উৎপাদন করছে। একই সঙ্গে অপচনশীল সামগ্রী পুনরায় ব্যবহারে বাজারে যত করা হচ্ছে।
তবে এই কাজে, যে অর্থের যোগান মেলে তা এত বড় প্রকল্প চালাতে যথেষ্ট নয়। প্রকল্পের সিংহভাগ খরচ পঞ্চায়েত সহযোগিতায় চলে। এর মধ্যেই কর্তৃপক্ষ দেখছেন আশার আলো। আগামী দিনে এই প্রকল্প থেকেই লাভবান হতে পারে পঞ্চায়েত। গত প্রায় পাঁচ বছরে প্রকল্পটি নিরবিচ্ছিন্নভাবে চলছে। প্রকল্পের কর্মচারী থেকে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত অন্যান্য সদস্যদের আন্তরিক প্রচেষ্টার জেরে প্রকল্পটি স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। আগামী কয়েক বছরের মধ্যে এই প্রকল্প থেকেই প্রকল্পের যাবতীয় খরচ এবং সবশেষে এই প্রকল্প থেকে আর্থিক লাভবান হবে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত, সেই লক্ষ্য মাত্রা রেখেই কাজ এগোচ্ছে।
এ প্রসঙ্গে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত সদস্য তথা প্রকল্প পরিচালক অসিত দে জানান, বর্তমান সময়ে বর্জ্য অন্যতম সমস্যার কারণ। এই সমস্যা প্রায় সর্বত্র জাঁকিয়ে বসেছে। তাই সরকারিভাবে বর্জ্য প্রক্রিয়াকরণ করে সার এবং বিভিন্ন ভাবে সামগ্রী পুনরায় ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। সেই দিক থেকে গ্রাম ও শহরে গড়ে উঠেছে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে এই কেন্দ্র বর্তমান সময়ে চালিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। কিন্তু এখানে অত্যন্ত দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সকলে মিলে করছেন। সেই পথেই এগোচ্ছে সাঁকরাইল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি।
Haora (Howrah),Haora,West Bengal
Jul 27, 2026 11:36 PM IST
Solid Waste Management: পচা আবর্জনা ঘেঁটে আয়ের বড় হদিশ, হাওড়ার ‘এই’ পঞ্চায়েতের বড় সাফল্য! কোন ফর্মুলায় বাজিমাত? জানলে অবাক হবেন