PNB কী জানিয়েছে?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমস্ত সোভরেন গোল্ড বন্ড (SGB) এবং RBI বন্ড-এর বিনিয়োগকারীরা, বিশেষ করে যাঁরা সুদের অর্থ পাচ্ছেন না বা যাঁদের বন্ড ইতিমধ্যেই ম্যাচিউর হয়েছে বা শীঘ্রই ম্যাচিউর হতে চলেছে, তাঁরা যেন দ্রুত নিকটবর্তী PNB শাখায় গিয়ে বন্ডের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে নেন। ব্যাঙ্ক আরও জানিয়েছে, এই ধরনের আবেদনগুলি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
