Last Updated:
রামায়ণ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে খুব বেশি আগ্রহ রয়েছে৷ ইতিমধ্যেই শ্রী রাম হিসেবে রণবীর কাপুরের লুক সামনে এসেছে৷ এবার দেখা যাবে ছবির ট্রেলার৷
মুম্বই: রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা৷ এবার তাঁদের জন্য সুখবর৷ প্রযোজক নমিত মালহোত্রা তাঁর ছবির ট্রেলার মুক্তির তারিখ ঘোষণা করেছেন। নিতিশ তিওয়ারি পরিচালিত এই ছবির ট্রেলারটি ৩০শে জুলাই ব্রহ্ম মুহূর্তে (শুভ সময়ে) মুক্তি পাবে।
রণবীর কাপুরের ভক্তরা আনন্দে আত্মহারা। সম্প্রতি, ‘রামায়ণ’-এর নির্মাতারা একটি পোস্টের মাধ্যমে ট্রেলার মুক্তির তারিখ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে। পোস্টটিতে বলা হয়েছে যে, ট্রেলারটি ব্রহ্ম মুহূর্তে (শুভ সময়ে) মুক্তি দেওয়া হবে।
এই ঘোষণাটি প্রযোজক নিজেই একটি পোস্টের মাধ্যমে করেছেন। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ অভিনীত ‘রামায়ণ’ সিনেমার ট্রেলার তৈরির প্রস্তুতিও চলছে। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, ট্রেলারটি ৩০শে জুলাই ভোর ৪:১৫ মিনিটে মুক্তি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রেলারটি ব্রহ্ম মুহূর্তে উন্মোচন করা হবে, যা হিন্দুধর্মে একটি শুভ সময় বলে বিবেচিত হয়।
পোস্টটি ভাইরাল হচ্ছে
নমিত মালহোত্রা সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, “শুভ ব্রহ্ম মুহূর্তে, আমরা রামায়ণের ট্রেলারের মাধ্যমে এক নতুন সূচনাকে স্বাগত জানাচ্ছি।” এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটির জন্য ভক্তদের উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেছে। মূলত ২৪শে জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও, ট্রেলারটি স্থগিত করা হয় এবং এখন এটি ৩০শে জুলাই মুক্তি পাবে।
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, অরুণ গোভিল, লারা দত্ত, বিবেক ওবেরয় এবং কুনাল কাপুর। ছবিটি এই বছর নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Kolkata,West Bengal
