নয়াদিল্লি: পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের ‘বর্বরতা, এক্স হ্যান্ডলে পোস্ট রাহুল গান্ধীর।’শিক্ষার্থীরা বিচার চায়’, সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ স্তরের স্বাধীন কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের। এদিন ফের উত্তাল হয় লোকসভা। আজও সংসদে মকরদ্বারে বিক্ষোভ বিরোধীদের। বিক্ষোভে যোগ দেন প্রিয়ঙ্কা গান্ধী। ‘যন্তরমন্তরে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ কার?‘ বারবার তোলা হয় প্রশ্ন দেওয়া হয় স্লোগান।
Students deserve justice.
An independent SC monitored high powered committee must be constituted to probe brutalities against our students. pic.twitter.com/pZATUeAjwC
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2026
আরও পড়ুন, ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহার হয়েছিল। এবার এমনই তথ্য উঠে এল সরকারি রেকর্ডে। ২২ জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে একটি জেনারেল ডায়েরি করা হয় RAF-এর ডেপুটি কমান্ডান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে। সেখানেই উল্লেখ রয়েছে, ঘটনার দিন ২ রাউন্ড ‘প্লাস্টিক পেলেট’ ছোড়া হয়েছিল। আর এ নিয়েই উত্তাল হয় সংসদ। ‘পেলেট গান’ চালানোর অর্ডার কে দিয়েছিলেন, প্রশ্ন তুলে সুর চড়ায় বিরোধীরা।
গত ২০ জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এইসব ছবি সামনে আসে। পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেন, দেখুন আপনি বলছে ছররা গুলি লেগেছে। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, ছররা গুলি কখন লেগেছে, ছররা গুলি তখন লেগেছে, যখন আমার ভাই ভারতের পতাকা নিয়ে এইভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। সরকার বলেছে, কোনও ছররা গুলি ব্যবহার করা হয়নি। বলেছে না? এই দেখুন, ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। এটাকে বলে ছররা গুলি। আর এর চোখ ড্য়ামেজ হয়েছে। এ দেখতে পাচ্ছে না।
NEET-এর প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্রযুবদের আন্দোলনে পুলিশের পেলেট গান ব্যবহার করা নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল সংসদ। আর এদিনই সরকারি রেকর্ডে ‘পেলেট গান’ ব্যবহারের কথা সামনে এল। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০ জুলাই সংসদ চলো অভিযানে ২ রাউন্ড ছররা গুলি চালিয়েছিল RAF। ২২ জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এই মর্মে একটি জেনারেল ডায়েরি দায়ের করা হয়। আর সেই GD করা হয় RAF-এর ডেপুটি কমান্ডান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে।
দুপুর দেড়টা নাগাদ, দায়ের হওয়া সেই জেনারেল ডায়েরি অনুযায়ী, নীল রঙের ইউনিফর্মে RAF বাহিনী, দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে যন্তর মন্তর এলাকার জোন–১-এ দায়িত্বে ছিল। GD-তে আরও বলা হয়েছে, ঘটনার দিন প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল। যার মধ্যে ১৫টি ইলেকট্রিক্যাল শেল। ৫টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।২ রাউন্ড ‘প্লাস্টিক পেলেট’ ছোড়া হয়েছিল।