Last Updated:
Building Collapse Death: মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবনের একাংশ ধসে মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা আরও কয়েকজনের। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
ভিওয়ান্ডি: মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা একটি ভবনের একাংশ ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ভবনটির একটি বড় অংশ আচমকাই ভেঙে পড়ে। সেই সময় সেখানে কিছু কাজ চলছিল। প্রশাসনের দাবি, ভবনটির দুর্বল কাঠামোর কারণে আগেই সেটি খালি করে দেওয়া হয়েছিল। তবে কাজ করতে আসা কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
#WATCH | Bhiwandi, Maharashtra: Morning visuals from the spot in Bhiwandi where emergency rescue teams are working extensively after a four-storey building partially collapsed. pic.twitter.com/qFxTuCHhJG
— ANI (@ANI) July 31, 2026
প্রথমে তিন জনের মৃত্যুর খবর সামনে এলেও, পরে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯ জনে পৌঁছেছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ভেঙে পড়া ভবনটির নাম কোহিনুর অ্যাপার্টমেন্ট। শহরের পুরসভা আগেই এই ভবনটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল।
Kolkata,West Bengal
Jul 31, 2026 11:54 AM IST
