কীভাবে কাজ করে Auto Sweep Service?
প্রায় সব ব্যাঙ্কই তাদের গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে।
সহজভাবে বলতে গেলে, ধরুন আপনার সেভিংস অ্যাকাউন্টে ২০,০০০ টাকা স্যুইপ লিমিট নির্ধারণ করা হয়েছে। এরপর আপনি যদি অ্যাকাউন্টে ৮০,০০০ টাকা জমা করেন, তাহলে ২০,০০০ টাকা সেভিংস অ্যাকাউন্টেই থাকবে এবং বাকি ৬০,০০০ টাকা স্বয়ংক্রিয়ভাবে FD-তে রূপান্তরিত হবে।
ফলে ওই ৬০,০০০ টাকার উপর ব্যাঙ্কের FD-র সুদের হার অনুযায়ী সুদ পাবেন, আর ২০,০০০ টাকার উপর সেভিংস অ্যাকাউন্টের স্বাভাবিক সুদ মিলবে।
