ABP Ananda LIVE : আজ তাঁর জন্মদিন। ৮০ পূর্ণ করলেন, পি সি সরকার জুনিয়র (P. C. Sorcar Jr.)। তবে তাঁর দাবি, বয়স বাড়বে না তাঁর, ৮০ থেকে ঘুরে যাবে বয়সের কাঁটা। ছোটবেলায় তাঁর নাকি মনে হত, তাঁর বাবা আসলে ১ জন নয়, ২ জন। একজন বাবা বাড়িতে বকাবকি করেন, আরেক বাবা, রাজকুমারের মতো সেজে মঞ্চে ম্যাজিক দেখান। মঞ্চের বাবাকে ভাল লাগত তাঁর অনেক বেশি। ফেলে আসা ম্যাজিকের সফর ফিরে দেখতে গিয়ে, তাঁর মনে পড়ে যায়, বাবার মৃত্যুর কথা। বাবাকে হারানোর দিন সন্ধেবেলা থেকেই, শো শুরু করার কথা। একের পর এক শো করে যাওয়ার কথা, দেশ বিদেশে। জাপানে ম্যাজিক দেখাতে গিয়ে প্রেমপত্র দিয়েছিলেন এক মহিলা, আর সেই প্রেমপত্র নাকি সোজা গিয়ে পড়েছিল, বাবার হাতে! জন্মদিনে পি সি সরকার জুনিয়রের জীবনের অজানা গল্প শুনব এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)।