গ্লাসগো, স্কটল্যান্ড: কমনওয়েলথ গেমসে আরও এক স্বর্ণপদক পেল ভারত। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক পেলেন জুডোকা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসের জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা পেলেন ত্রিপুরার অস্মিতা। জুডোর ৪৮ কেজি বিভাগে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে দিলেন ভারতের ‘সোনার মেয়ে’।
আরও পড়ুন: ‘বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না’, কলকাতায় ফিরে বললেন তসলিমা
অস্মিতার সোনা জয়ের পর ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী লেখেন, “সত্যিই এক সোনালী পারফরম্যান্স! জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে সোনা জেতায় অস্মিতা দে-র জন্য গর্বিত আমি। এই পারফরম্যান্স চিরস্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়াও জুডোকে আরও জনপ্রিয় করে তুলতে অবদান রাখবে। তার আগামী দিনের সব প্রচেষ্টার জন্য রইল অনেক অনেক শুভকামনা। প্রতিরক্ষা লেখেন, “অস্মিতা দে-র অসাধারণ প্রচেষ্টা! যে তিনি ২০২৬ কমনওয়েলথ গেমসের মহিলাদের ৪৮ কেজি জুডো ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। #CWG26-এ তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর একাগ্রতা, মনোযোগ সহকারে প্রশিক্ষণ নেওয়া ও তাঁর অদম্য সংকল্প। অস্মিতা আগামী দিনেও ভারতকে গর্বিত করবেন, আমি নিশ্চিত।”
A golden performance indeed! Proud of Asmita Dey for winning a Gold in the Judo Women’s 48KG Final! This performance will always be remembered and will contribute towards Judo becoming even more popular. Best wishes for her endeavours ahead. #CWG2026 pic.twitter.com/7quBu2GXcD
— Narendra Modi (@narendramodi) July 31, 2026
Phenomenal effort by Asmita Dey! Delighted that she has won the gold medal in the women’s 48kg judo event at the Commonwealth Games 2026.
Her success at the #CWG26 is due to her commitment, focused training and full determination. I am sure she will continue to make India proud in the times to come.… pic.twitter.com/daWzxNCWTe
— Rajnath Singh (@rajnathsingh) July 31, 2026
ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ২-১ ফলাফলে হারিয়ে দিলেন ভারতের অস্মিতা। তাঁর জয়ের ফলে, কমনওয়েলথ জুডোতে প্রথম পদক জিতল ভারত। প্রথমে ১-০ ফলাফলে পিছিয়ে পড়েছিলেন অস্মিতা। যদিও তারপর দারুণ প্রত্যাবর্তন করেন তিনি। পিছিয়ে পড়ার ৪ মিনিটের মধ্যেই ১-১ করে ফেলেন ত্রিপুরার ২৩ বছরের এই তনয়া।
আরও পড়ুন: ‘১ জেলা থেকে ১৫ হাজার কোটি…’, তৃণমূল আমলে বীরভূমে কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী