*আগে টাকা পেলেও ভেরিফিকেশন হচ্ছে। সূত্রের খবর, যে মহিলারা ইতিমধ্যেই অন্তত একবার ৩০০০ টাকা পেয়েছেন, তাদের তথ্যও চেয়ে পাঠান হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ করছেন সরকারি কর্মীরা ফের পর্যালোচনার জন্য। সেক্ষেত্রে সেই যাচাইয়ের পরে যোগ্য হিসেবে আপনি প্রমাণিত হলে তবেই আপনার নাম থাকবে তালিকায়, না হলে আপনি আর কোনওদিনই তাকা পাবেন না। জানা গিয়েছে, যাদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে, শুধু তারাই অগাস্ট মাসের টাকা পাবেন।
