Digha: ওল্ড-নিউ দিঘায় স্পা সেন্টারের আড়ালে রমরমা মধুচক্র, যা চলছিল দেখে চক্ষু চড়কগাছ পুলিশেরও


Last Updated:

Digha: পুরনো দিঘা থেকে নতুন দিঘা পর্যন্ত একাধিক স্পা সেন্টারে বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান চালাল দিঘা পুলিশ। অভিযোগ ছিল, কিছু স্পা সেন্টারকে ঘিরে অবৈধ কার্যকলাপ ও হানি ট্র্যাপ চক্র সক্রিয় রয়েছে। পুলিশের অভিযানে কী উঠে এল, কোথায় কোথায় অভিযান চালানো হল এবং এরপর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানুন…

+

ওল্ড-নিউ দিঘায় স্পা সেন্টারের আড়ালে রমরমা মধুচক্রের আসর।

দিঘা, সৈকত শী: রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। দিঘা বর্তমানে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। আর সেই দিঘা একাধিক স্পা সেন্টারে হানা দিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের! কারণগুলি নামেই স্পা সেন্টার, কিন্তু তার আড়ালে চলছিল রমরমিয়ে মধুচক্রের আসর। দিঘায় এ ধরনের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তাই পুলিশ প্রশাসন দিঘায় মধুচক্রের আসর ভাঙতে উদ্যোমী ওল্ড দিঘা থেকে নিউ দিঘায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক স্পা সেন্টারে বিশেষ নজরদারির অভিযান চলবে জেলা পুলিশের পক্ষ থেকে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই দিঘায় স্পা ব্যবসার আড়ালে অবৈধ কাজকর্ম চলছিল। অধিক ভাড়ার লোভে কিছু দোকান মালিকও তাঁদের দোকান এই ধরনের ব্যবসার জন্য ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের আরও দাবি, এই চক্রের সঙ্গে শুধু দিঘা নয়, কাঁথি, এগরা-সহ পার্শ্ববর্তী এলাকারও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন। দিঘায় দীর্ঘদিন ধরে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ জমা হচ্ছিল থানায়। অভিযোগের ভিত্তিতে নিউ দিঘার একাধিক স্পা সেন্টারে তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালীন কয়েকটি স্পা সেন্টার থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ বার্ধক্য, বিধবা ভাতার ১৫০০ ক্রেডিট হল অ্যাকাউন্টে? কারা টাকা পাওয়ার যোগ্য? কীভাবে স্ট্যাটাস চেক করবেন? জেনে নিন বিস্তারিত

এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, “গত কয়েকদিন ধরেই আমাদের কাছে খবর আসছিল। তার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এরকম ড্রাইভ চলবে। এরকম ইলিগ্যাল এক্টিভিটি শক্ত হাতে দমন করা হবে।” প্রসঙ্গত, বাঙালির প্রথম পছন্দের পর্যটন কেন্দ্র হিসেবে নাম উঠে আসে দিঘার। দিঘা বর্তমানের শুধুমাত্র সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র না। দিঘা জগন্নাথ ভক্তদেরও কাছের জায়গা হয়ে উঠেছে। সেই দিঘায় পর্যটকদের জন্য গড়ে উঠেছে একাধিক স্পা সেন্টার। কিন্তু অভিযোগ এগুলি নামেই স্পা সেন্টার। তার আড়ালে চলে মধুচক্রের মতো অবৈধ কাজকর্ম। তাই এবার দিঘাকে এ সবের থেকে মুক্ত করতে সচেষ্ট হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Farmhouse – Agrotourism, Farm and Agriculture WordPress Theme Farmino – Organic Food Template Kit Farren – CV-Resume Elementor Template Kit Farvis – Multipurpose WordPress Theme Faryita – Organic Juice & Health Drinks WordPress Theme Fash – WooCommerce Elementor Template Kit Fasha – Woman Fashion & Shop eCommerce Elementor Template Kit Fashable – Stylist eCommerce Elementor Template Kit Fashi WP – Multipurpose Fashion WooCommerce WordPress Theme Fashion Feast – WooCommerce Responsive Theme