ভারতের অন্যতম কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের আজ জন্মদিন৷ কিশোর কুমার একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। ভারতীয় চলচ্চিত্রে সর্বাধিক সফল এবং সর্বশ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবেও পরিচিত তিনি।
