জানা গিয়েছে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ একটি দুই পর্বের মহাকাব্য হিসেবে পরিকল্পনা করা হচ্ছে ৷ ছবিটির প্রথম পর্বে রামায়ণের পূর্ববর্তী ঘটনাগুলো তুলে ধরা হবে। প্রথম পর্বে অযোধ্যার প্রেক্ষাপট এবং পরবর্তীতে ভগবান রামের বনবাস যাত্রার উপর আলোকপাত করা হবে। এতে প্রধান চরিত্র—ভগবান রাম, সীতা, লক্ষ্মণ এবং রাবণের কাহিনি তুলে ধরা হবে। ফলে দ্বিতীয় ভাগে উপস্থিত থাকবেন ভগবান হনুমান রূপে সানি৷ নির্মাতারা হয়তো ট্রেলারে ভগবান রাম, রাবণ এবং ছবির অন্যান্য প্রধান চরিত্রদের সঙ্গে তাঁর প্রথম লুকটি উন্মোচন না করে, এটিকে একটি স্বতন্ত্র পরিচিতি দেওয়ার জন্যই সানি দেওলের ফার্স্ট লুকটি প্রকাশে দেরি করেছেন।