আগামী দিনে সোনার দাম কোন দিকে যেতে পারে?
সোনার দামের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করবে এই সপ্তাহে প্রকাশিত হতে চলা মার্কিন কর্মসংস্থানের পরিসংখ্যান, ডলার এবং Government Bond Yield-এর উপর।
এই তথ্যগুলি বাজারের প্রত্যাশা অনুযায়ী থাকলে সোনার দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, Citi-র অনুমান অনুযায়ী, আগামী এক মাস সোনার দাম স্থিতিশীল থাকতে পারে অথবা কিছুটা দুর্বল হতে পারে। এরপর ২০২৬ সালের চতুর্থ ত্রৈমাসিকে সোনা প্রতি আউন্স ৪,৫০০ ডলার এবং ২০২৭ সালের প্রথমার্ধে প্রতি আউন্স ৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।
তবে মনে রাখতে হবে, এগুলি শুধুমাত্র বাজার বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার পূর্বাভাস। ভবিষ্যতে সোনা বা রুপোর দাম এই স্তরে পৌঁছবেই, তার কোনও নিশ্চয়তা নেই। আন্তর্জাতিক পরিস্থিতি, সুদের হার, Dollar Index, Bond Yield এবং অন্যান্য অর্থনৈতিক পরিস্থিতির উপর মূল্যবান ধাতুর দাম নির্ভর করবে।