কলকাতা: সোনা ও রুপোর দামে বেশ কিছুটা বদল দেখা গেল ৫ অগস্ট। এদিন সকালে স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তরফ থেকে নতুন দাম জারি করা হয়। সেই দাম অনুযায়ী ২৪ ক্যারেট সোনার দাম তো বেড়েছেই, একই সঙ্গে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দামও বেড়েছে বেশ কিছুটা করে। এর পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। প্রায় ৪ হাজার টাকা দাম বেড়ে গিয়েছে এই মহামূল্যবান ধাতুর।
আরও পড়ুন: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
২৪ ক্যারেট সোনার দাম
সাধারণত বিনিয়োগকারী বা ব্যবসায়ীরা এই ধরণের সোনা কিনে থাকেন। সেই ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১৫৩ টাকা করে। আজ ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ৩৯৪ টাকা। আর ১০ গ্রাম সোনা পাওয়া যাবে ১ লক্ষ ৪৩ হাজার ৯৪ টাকায়।
২২ ক্যারেট সোনার দাম
সোনার গয়না তৈরি করতে প্রয়োজন হয় ২২ ক্যারেট সোনার। সেই ২২ ক্যারেট সোনার দামও বেড়ে গিয়েছে আজ। এই সোনার দাম প্রতি গ্রামে বেড়েছে ১৪৫ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৩ হাজার ৬৭৫ টাকা। প্রতি ১০ গ্রাম এই সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৭৫০ টাকা।
অন্যদিকে, কেউ যদি আজ সোনা বিক্রি করতে চান, তাহলে প্রতি গ্রামের জন্য তিনি পাবেন ১৩ হাজার ৯৮ টাকা। যা গতকালের তুলনায় ১৩৯ টাকা বেশি। আর প্রতি ১০ গ্রামে তিনি পাবেন ১ লক্ষ ৩০ হাজার ৯৮০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম
একই সঙ্গে দাম বেড়েছে ১৮ ক্যারেট সোনারও। এই সোনা ব্যবহার করা হয় হিরে বা কোনও পাথর লাগানো গয়নায়। এই সোনার প্রতি গ্রামের দাম বেড়েছে ১২৫ টাকা করে। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১১ হাজার ২৩০ টাকা। প্রতি ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৩০০ টাকা।
রুপোর দাম
দাম বেড়েছে রুপোরও। প্রতি কেজি রুপোর দাম এক ধাক্কায় বেড়ে গিয়েছে ৩ হাজার ৯৪৬ টাকা। আজ ৫ অগস্ট রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৪৬৬ টাকা।
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।