Last Updated:
অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া৷ ক্যানসারের কাছে হেরে গেলেন তিনি৷ প্রচুর ছবিতে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত৷ কিন্তু গজনি ছবির ভিলেন হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় হন৷
মুম্বই: বি. আর. চোপড়ার ‘মহাভারত’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা প্রদীপ রাওয়াত৷ ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি৷ ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে৷ প্রায় মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ। তিনি দক্ষিণের সিনেমা থেকে শুরু করে বলিউডে, অসংখ্য ছবিতে কাজ করেছেন। তাঁর মৃত্যু সমগ্র চলচ্চিত্র জগৎ শোকাহত। কেমন ছিল প্রদীপ রাওয়াতে ব্যক্তিগত জীবন?
আম্বালার বাসিন্দা ছিলেন প্রদীপ রাওয়াত। বাবার মতো তিনিও ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু বহুবার চেষ্টা করেও সেই সুযোগ পাননি। প্রদীপ পড়াশোনা শেষ করে স্নাতক হওয়ার পর জবলপুরের একটি ব্যাংকে কাজ শুরু করেন। এরপর তিনি একটি নাটকের দলে যোগ দেন৷ সেখানেই বলিউডের সঙ্গে যুক্ত এক ব্যক্তির নজরে পড়েন তিনি৷ তিনি প্রদীপকে বি আর চোপড়ার সিরিয়াল ‘মহাভারত’-এ অশ্বত্থামার ভূমিকার জন্য অডিশন দিতে পরামর্শ দেন। প্রদীপ রাওয়াত তাই করেন এবং চরিত্রটি পেয়ে যান। এভাবেই প্রদীপ রাওয়াতের অভিনয় জীবন শুরু হয়। এভাবেই প্রদীপ রাওয়াত অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
প্রদীপ রাওয়াত দুবার বিয়ে করেছিলেন। যদিও তাঁর প্রথম স্ত্রীর পরিচয় ও নাম জানা যায়নি৷ তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় বিয়ের মাত্র সাড়ে ৫ মাসে৷ এবং এই বিয়েতে অভিনেতার বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ ওঠে৷ তাঁর প্রথম স্ত্রী তাঁর বিরুদ্ধে হয়রানির মিথ্যা অভিযোগ এনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই সময় তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন৷ এবং তার পরিবারের পক্ষ থেকেও জামাইয়ের বিরুদ্ধে মদ খেয়ে মেয়েকে মারধরের অভিযোগ তোলা হয়৷ যদিও পরবর্তীতে তাঁর স্ত্রী অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ভুল বুঝতে পেরে অভিনেতার কাছে ক্ষমা চেয়ে নেন তাঁর পরিবার৷ ফলে ডিভোর্সের মামলা শেষ হয়৷
এরপর প্রদীপ রাওয়াত দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সঙ্গে যুক্ত কল্যাণী রাওয়াতকে বিয়ে করেন। তবে, তিনি প্রচারের আলো থেকে দূরে থাকেন এবং প্রায়শই জনসমক্ষে তাঁর স্বামীর সঙ্গে দেখা যায়। প্রদীপ রাওয়াত ও কল্যাণীর পরিচয় হয়েছিল ‘স্ট্যালিন’ ছবির সেটে। প্রদীপ রাওয়াত প্রথম দর্শনেই কল্যাণীর প্রেমে পড়ে যান। তবে, কল্যাণী তখন তাঁর প্রতি কোনো মনোযোগ দেননি। পরে যদিও তাঁদের বন্ধুত্ব বাড়ে এবং তাঁদের প্রেম হয়৷ এরপর তাঁদের বিয়ে এবং এক পুত্র সন্তানের জন্ম দেন প্রদীপ ও কল্যাণী৷
Kolkata,West Bengal
Aug 05, 2026 10:34 AM IST
