কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মগ্রহণ করেন। তিনি যখন মুম্বই আসেন, ততদিনে তাঁর বড় ভাই অশোক কুমার বলিউডে জনপ্রিয় হয়েছেন। ভাইয়েরসাফল্য সত্ত্বেও, চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিতে কিশোর কুমারকে কঠোর সংগ্রাম করতে হয়েছিল। ১৯৫৪ সালে, পরিচালক বিমল রায় কিশোরকে ‘নৌকরি’ ছবিতে নেন, কিন্তু ছবিটির সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী তাঁকে নিজের ছবিতে গান গাওয়ার সুযোগ দেননি। পরে, ১৯৭১ সালে, সলিল চৌধুরী কিশোর কুমারকে দিয়ে সেই কিংবদন্তি গানটিও গাইয়ে নেন, যা বিনোদ খান্নার ‘মেরে আপনে’ ছবিটিকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছিল। গানটির কথা ছিল – ‘কোই হোতা জিসকো আপনা, হাম আপনা কহ দেতে ইয়ারো’।
