EV Scooters: আপনিও যদি মজবুত টেকসই স্কুটারের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্স চান, তাহলে ভারতের কমিউটার স্কুটারে এথারের বিকল্প হবে না। গতির সঙ্গে সঙ্গে এতে আছে দারুণ ফিচার। দেশের হাই-এন্ড ইভি স্কুটার মার্কেটে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ড। বর্তমানে আপনিও যদি ভাল ইভি স্কুটার কিনতে চান, তাহলে এথার দিচ্ছে এই মডেলগুলি।

ফ্যামিলির জন্য যদি ভাল ইভি স্কুটার চান, তাহলে রিজতা হতে পারে ভাল অপশন। কোম্পানি পরিবারের ব্যবহারের জন্য এই বাইক তৈরি করেছে। এতে দারুণ বুট স্পেস,এই সেগমেন্টে সবথেকে বড় সিট ও দুর্দান্ত সাসপেনশন সেটআপ রয়েছে। একবার চার্জ করলেই এই স্কুটারে ১২৩ কিমি থেকে ১৫৯ কিমি রেঞ্জ দেয়, যা কোনও ফ্যামিলি স্কুটারের জন্য বাস্তব জীবনে ভাল বিকল্প হতে পারে রিজতা।

তবে আপনি যদি স্পিডের সঙ্গে সঙ্গে স্পোর্টি লুকও হাই পিক আপ চান, তাহলে Ather 450x হতে পারে সেরা অপশন। এটা এথারের সবথেকে বিশ্বাসযোগ্য মডেল পারফরম্যান্স মডেল। এতে রয়েছে দারুণ পারফরম্যান্স মোড, যাকে এথারের ভাষায় র্যাপ মোড বলে। একে আপনি ফ্ল্যাস মোডও বলে, যা আপনাকে ০-৪০ কিমি মাত্র ৩.৩ সেকেন্ডে নিয়েযেতে পারে। যা শহরের ট্রাফিকের জন্য একদম আদর্শ।

ইলেকট্রিক স্কুটার হলেও যারা পারফরমেন্সে সমঝোতা করতে চান না, তাদের জন্য রয়েছে Ather 450 । পাওয়ারের সঙ্গে প্রিমিয়াম স্কুটারের অভিজ্ঞতা দেয় এই দু-চাকা। এই স্কুটারে আপনি পাবেন র্যাপপ্লাস মোড। এখানে আপনি টপ স্পিড পাবেন সর্বোচ্চ ১০০ কিমি প্রতি ঘণ্টা। কোম্পানি দাবি করে, এতে আপনি ১৫৭ কিমি রেঞ্জ পাবেন একবার চার্জ করতে। স্পোর্টি দেখতে এই স্কুটারে রয়েছে ট্রান্সপারেন্ট বডি প্যানেল যা অন্যান্য সব স্কুটার থেকে এটিকে আলাদা করে।

তবে আপনি যদি বাজেটের মধ্যে ভাল পারফরমেন্সের অভিজ্ঞতা চান তাহলে Ather 450S হতে পারে ভাল বিকল্প। এতে সেই ফ্রেমেই সেই মজবুত সেল পাওয়া যাবে যা এই সিরিজের স্কুটারের মধ্য়ে রয়েছে। এতে ১১৫-১২২ কিমি রেঞ্জ পাবেন আপনি। এই স্কুটারে টপ স্পিড পাবেন ৯০ কিমি প্রতি ঘণ্টা। প্রতিদিনের যাতায়াতের জন্য এই স্কুটার হতে পারে অনন্য পছন্দ।

একটা বিষয় ইভি কিনতে গিয়ে আপনাকে মাথায় রাখতে হবে, এথার কেবল তার পারফরম্যান্সের জন্য পরিচিত নয়। এর দারুণ চার্জিং নেটওয়ার্ক থাকে শহরে শহরে। এতে রয়েছে অটো কাট পোর্টেবল চার্জার, যা আপনাকে বাড়িতে চার্জ দেওয়া সুবিধা দেয়। এতে আপনার চার্জ দিতেও কম বিদ্যুৎ খরচ হয়। সেই কারণে স্কুটার সবার ভরসা অর্জন করে।

অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তুলনা করলে , এথারের ইলেকট্রিক স্কুটার প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে। এতে রয়েছে ৭ ইঞ্চির টাচ স্ক্রিন ড্যাশবোর্ড ডিসপ্লে ছাড়াও বিল্ট ইন গুগল ম্যাপস, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল। এতে রয়েছে হিল হোল্ড, অটো ইন্ডিকেটর ,ফল সেফের মতো ফিচার। যা আপনাকে দারুণ রাইডিং অভিজ্ঞতা দেয়।

সস্তার ইলেক্ট্রিক স্কুটারের পরিবর্তে এতে আপনি পাবেন অনেক মজবুত বডি শেল। স্কুটার কম দুর্ঘটনায় পড়লে বাইরের খোলসের ক্ষতি হলেও অক্ষুন্ন থাকবে বডি স্ট্রাকচার। এতে পাবেন শক্তিশালী অ্যলুমুনিয়াম চ্যাসি, যা দেয় সলিড বিল্ট কোয়ালিটি। এর ব্যাটারি IP67 রেটেড, যার অর্থ এটি জল ও ধুলো থেকে গাড়ি সুরক্ষিত, সবে আবহাওয়ার জন্য প্রস্তুত। এর লিথিয়াম আয়ন ব্যাটারিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি। তাই আপনাকে ব্যাটারি ফেলিওর বা রক্ষাণবেক্ষণের জন্য চিন্তা করতে হবে না।

এবার প্রশ্ন জাগে, কোন এথার স্কুটার আপনার নেওয়া উচিত। যদি আপনার ফ্যামিলি স্কুট লাগে তাহলে রিটজা সেরা বিকল্প হতে পারে। প্রতিদিনের যাতায়াতের জন্য নিলে Ather 450x হতে পারে সেরা অপশন। বাজাটে কম হলে Ather 450S হতে পারে ভাল বিকল্প। তবে আপনি যদি আলটিমেট পাওয়ার ও স্পিড চান তাহলে 450 Apex দারুণ কাজ করবে।
Published at : 06 Aug 2026 02:14 PM (IST)