Last Updated:
Cooch Behar News: ফালাকাটা হাসপাতালের সামনে থেকে এই অ্যাম্বুল্যান্স চুরি হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করে কোচবিহারের সিতাই থানার পুলিশ, গ্রেফতার চোর।
সিতাই, কোচবিহারঃ কোচবিহারের সিতাই থানার পুলিশের বড়সড় সাফল্য। কয়েক ঘণ্টার মধ্যেই পাশের জেলায় ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির কিনারা করলেন তাঁরা। কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে একথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, বুধবার ভোরে ফালাকাটা হাসপাতাল চত্বর থেকে চুরি গিয়েছিল একটি অ্যাম্বুল্যান্স। কয়েক ঘণ্টার মধ্যেই তা উদ্ধার করে কোচবিহারের সিতাই থানার পুলিশ। বুধবার রাতে পুলিশের তরফেই এই তথ্য জানানো হয়।
সেই মতো জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়। এরপর সাগরদিঘি সেতুর উপর অ্যাম্বুল্যান্স সহ চোরকে হাতেনাতে ধরে সিতাই থানার পুলিশ। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, মাঝেমধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে বিভিন্ন চুরির ঘটনা সামনে আসে। তবে এভাবে হাসপাতালের সামনে থেকে অ্যাম্বুল্যান্স চুরি হয়ে যাওয়া কার্যত বেনজির। গতকাল ভোরে ফালাকাটা হাসপাতাল চত্বরে এমনই একটি ঘটনা ঘটেছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই চুরির কিনারা করে ফেলে সিতাই থানার পুলিশ। চুরি যাওয়া অ্যাম্বুল্যান্স উদ্ধারের পাশাপাশি চোরকেও গ্রেফতার করেছেন তাঁরা।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: হাসপাতাল চত্বর থেকে অ্যাম্বুল্যান্স উধাও! কয়েক ঘণ্টাতেই দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ, সিতাই থানার বড়সড় সাফল্য
