তনুশ্রী এক সাক্ষাৎকারে জানান যে, যখন তিনি মডেলিং শুরু করেন, তখন এই পেশা, এবং বাস্তব জগৎটা কেমন, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। ধীরে ধীরে তিনি কাজটি বুঝতে পারেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। একটি বাংলাদেশি মশলার ব্র্যান্ডের জন্য করা তাঁর বিজ্ঞাপনটি খুব জনপ্রিয় হয়ে ওঠে, যা তাঁকে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। এই ছোট পদক্ষেপটিই পরবর্তীকালে তাঁর চলচ্চিত্র জীবনের সূচনা হয়ে ওঠে।