BJP News | বিহার, মধ্য়প্রদেশ, গুজরাতে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল। EVM-এই ভোটগ্রহণ হল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অধীনেই ভোট হল। বিহারে SIR-এর পর যে ভোটার তালিকা তৈরি হয়েছে। সেই অনুযায়ই ভোট হল। কিন্তু, এবার ভোটচুরির অভিযোগ ওঠেনি। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ওঠেনি। ভোটারের নাম ডিলিট করে ভোটচুরির অভিযোগ ওঠেনি। কেন? বাঁকিপুরে প্রশান্ত কিশোর জিতেছেন বলে? মধ্য়প্রদেশের দাতিয়ায় কংগ্রেস তার আসন ধরে রাখতে পেরেছে বলে? গুজরাতের মঞ্জলপুরে বিজেপির জয়ের ব্যবধান তাৎপর্যপূর্ণ ভাবে কমেছে বলে? বিহারের বাঁকিপুর তিন দশক বিজেপির দখলে থাকা আসন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। সেই আসনে প্রশান্ত কিশোর জিতে গিয়েছেন। উপনির্বাচনের ফলের জন্য় জেন-জি ফ্যাক্টরকে কারণ হিসেবে ধরছেন বিশ্লেষকরা। আর বিরোধীরা উচ্ছ্বসিতভাবে প্রচার করছেন, এটা বিজেপির শেষের শুরু। কিন্তু, তাঁরা কি খেয়াল করে দেখেছেন EVM আর নির্বাচন কমিশনকে দোষারোপ করার পুরনো অভ্য়াস থেকে তাঁরা সরে এসেছেন? নাকি নির্বাচনের ফলাফল বিজেপির বিরুদ্ধে গিয়েছে বলেই EVM আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাঁধাগতের অভিযোগটা করা হচ্ছে না?