Last Updated:
Jharkhand Student Protest: ১৪ দিনেও সমাধান নয়, পরীক্ষা দুর্নীতির অভিযোগে হেমন্ত সোরেনের ইস্তফা চেয়ে বিক্ষোভে ছাত্ররা।
রাঁচি: ঝাড়খণ্ডে একাধিক পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলন শুক্রবার আরও তীব্র আকার ধারণ করেছে। আন্দোলন শুক্রবার ১৪তম দিনে পৌঁছেছে। এবার আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিও তুলেছেন। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশনরত ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, রাজ্য সরকার তাঁদের দাবিগুলির প্রতি কোনও গুরুত্ব দিচ্ছে না। তাঁদের দাবি, হেমন্ত সোরেন “মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য নন”।
